ছাত্রলীগ নেতা ধরা নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদলের দুই পক্ষ। মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন ও যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নাতের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।


