গাজীপুরে আজও মহাসড়ক অবরোধ, শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া
নতুন মজুরিকাঠামো ঘোষণার পরও গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত। ২৫ নভেম্বর সকালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধ করেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।


