টিকটকে পরিচয়, ঢাকায় আটকে রেখে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী মানিকগঞ্জ সদর উপজেলার একটি প্রতিষ্ঠানে অষ্টম শ্রেণিতে পড়ে। ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়।



