হতাশার সিরিজে বাংলাদেশের প্রাপ্তি কী
দক্ষিণ আফ্রিকার কাছে সদ্য শেষ হওয়া সিরিজে বাংলাদেশের খাতায় সুখস্মৃতি বলতে তেমন কিছুই নেই। হতাশায় ঘেরা সিরিজে যতটুকু আলো জ্বলেছে, সেটা তাওহীদ হৃদয়ের ব্যাটে। ধবলধোলাই হওয়ার পরও তাই এই ব্যাটারকে নিয়ে স্বস্তির পরশ দিয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত।


