সোনার একদিনেই কমল ভরিতে ১১ হাজার টাকা
দেশের বাজারে সোনার দাম টানা কমছে। আজ শুক্রবার সোনার দাম কমেছে ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৯৫৪ টাকা।বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সকালে সোনার এই দাম সমন্বয় করেছে। তারা জানিয়েছে, স্থানীয় বাজারে সোনার দাম কমে যাওয়ায় দাম কমানো হয়েছে।


