ছুটির দিনেও কারখানায় কর্মচাঞ্চল্য, উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতে ব্যস্ত শ্রমিকরা
সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ, আন্দোলন ও উৎপাদন বিঘ্নের কারণে তৈরি হওয়া ঘাটতি পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটির দিনেও পোশাক কারখানায় উৎপাদন অব্যাহত রেখেছেন শ্রমিকরা। শুক্রবার (২০ নভেম্বর) সাভার-আশুলিয়া, গাজীপুর ও কালিয়াকৈরের বিভিন্ন কারখানায় শ্রমিকদের উপস্থিতিতে স্বাভাবিক পরিবেশে উৎপাদন কার্যক্রম চলছে।



