রেমিট্যান্সের জোয়ারে বাড়ল রিজার্ভ, ছাড়াল ৩৪ বিলিয়ন ডলার
প্রবাসী আয়ের ইতিবাচক ধারায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলারে।


