মেসিদের দেশের ফুটবল পাঠ বাংলাদেশের খুদে ফুটবলারদের – MZamin
আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য ও প্রশিক্ষণ পদ্ধতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেলো বাংলাদেশের খুদে ফুটবলাররা। আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের (এএফএ) আন্তর্জাতিক প্রতিনিধি দলের সরাসরি তত্ত্বাবধানে বিশেষ প্রশিক্ষণ সেশনে অংশ নিয়েছে তারা।


