ওভারটাইম বিল দিতে ঘুষ, বেবিচকের প্রকল্পে দুদকের হানা
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ই/এম প্রকল্পে ওভারটাইম বিলসংক্রান্ত নথিপত্রে নানা অসংগতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়ে এসব অসংগতি শনাক্ত করে।



