পার্থক্যটা বুঝল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার রেশ কাটতে না কাটতেই দক্ষিণ আফ্রিকায় গিয়ে বাংলাদেশের দলের আত্মবিশ্বাসের সব আলো ফিকে হয়ে গেছে। যে দল টেস্টে নতুন সম্ভাবনার স্বপ্ন ঝাণ্ডা ওড়াচ্ছিল, তারাই প্রোটিয়াদের সামনে এক মুহূর্তও দাঁড়াতে পারল না।



