রামগড়ের ৯ মামলার আসামি পিচ্চি মামুন ফেনী থেকে আটক – MZamin
খাগড়াছড়ির রামগড়ের কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য বিভিন্ন মামলার পরোয়ানাভূক্ত আসামি মো. ইউসুফ হোসেন প্রকাশ পিচ্চি মামুন(২৮)কে ফেনী থেকে আটক করেছে এসআরবি-৭। সোমবার ফেনী সদরের মহিপাল এলাকা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ফেনী ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযানে তাকে আটক করে।


