জামালপুরে কাজে আসছে না ১৮ কোটি টাকার দুইটি সেতু – MZamin
প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দু’টি সেতু। অথচ, আশপাশের কয়েক কিলোমিটার এলাকার মধ্যে নেই কোনো জনবসতি; নেই সংযোগ সড়কও। জানা যায়, নকশী পল্লী গড়ে তোলার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল সেতু দু’টি নির্মাণ।

