নেত্রকোণায় নদীতে নিখোঁজ শিক্ষকের মরদেহ উদ্ধার – MZamin
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় নিখোঁজের দু’দিন পর সুরমা নদী থেকে অদ্বৈত্য সরকার আদিত্য (৫৫) নামে এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার চাঁদপুর গ্রামের সুরমা নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয়রা।



