ইতালি বিএনপি আয়োজনে মরহুম সালাহউদ্দিন আহমেদের স্মরণে দোয়া মাহফিল
বৃহত্তর ঢাকা-৪ ও ৫ আসনের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

