দুই মাস পর নারায়ণগঞ্জের পুকুর থেকে ধরা পড়ল কুমির
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুই মাস ধরে আতঙ্ক ছড়ানো কুমিরটি অবশেষে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভররঞ্জিপাড়া এলাকার একটি পুকুর থেকে কুমিরটিকে জীবিত অবস্থায় ধরে উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মীরা।


