লালমনিরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ ও আগুন
লালমনিরহাটের আদিতমারী উপজেলা বিএনপি কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।


