পোশাক শ্রমিকদের নতুন মজুরি ১লা ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান – MZamin
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি দ্রুততম সময়ের মধ্যে নির্ধারণ করা হবে। তবে যখনই চূড়ান্ত হোক না কেন, তা আগামী ১লা ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।


