টাকা উত্তোলনে বড় নোট সরবরাহে টান – MZamin
দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখা এবং এটিএম বুথ থেকে ক্যাশ বা নগদ ৫০০ ও ১০০০ টাকার নোট উত্তোলনে চাহিদামতো না পাওয়ার অভিযোগ উঠছে বিভিন্ন ব্যাংকের বিরুদ্ধে। ৫০০ ও ১০০০ টাকার নোটের বান্ডিল না পেয়ে অনেক গ্রাহককেই ১০০ বা ২০০ টাকার নোটের বান্ডিল নিয়ে ফিরতে হচ্ছে।

