রূপপুরের বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে – MZamin
দেশের বিদ্যুৎ খাতে নতুন যুগের সূচনা হলো। প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ। মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।



