১৪ বছর সিঙ্গাপুরে কাজ করে বাংলাদেশে তিনতলা বাড়ি, ঘুরিয়ে দেখালেন নিয়োগকর্তাকে – MZamin
সিঙ্গাপুরের অনেক নির্মাণ প্রকল্পের পেছনে রয়েছেন অভিবাসী শ্রমিকরা। উন্নত ভবিষ্যতের আশায় পরিবারের কাছ থেকে বছরের পর বছর দূরে থেকে কাজ করেন তারা। বাংলাদেশের এক শ্রমিকের ক্ষেত্রে সেই ত্যাগের পরিণতি হয়েছে গর্বের এক মুহূর্তে।

