টঙ্গীতে সিলিন্ডারের আগুনে দগ্ধ নারীর মৃত্যু, শিশুসহ দুজন চিকিৎসাধীন
গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে মনিরা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই অগ্নিকাণ্ডে তাঁদের বসতবাড়ি ভস্মীভূত হওয়ার পাশাপাশি দগ্ধ হয়েছেন তাঁর দুই ছেলে আরিফুল ইসলাম ও তরিকুল ইসলাম।

