যশোরে ৯৫ বোতল বিদেশি মদসহ আটক ২, প্রাইভেটকার জব্দ – MZamin
যশোরে অভিযান চালিয়ে ৯৫ বোতল বিদেশি মদসহ ২ জনকে আটক করেছে এসআরবি-৬। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গতকাল সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের বাঘারপাড়া উপজেলার যশোর-নড়াইল সড়কের ধলগাঁ রাস্তার মোড়ের বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।



