কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যুবকের মৃত্যু – MZamin
রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে পুড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার ভোরে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।মৃত ওই যুবকের নাম শাহরিয়ার রহমান শুভ্র (১৯)। সে ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামের মনির হোসেনের ছেলে।


