আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর, ড্যাব নেতার পদ স্থগিত – MZamin
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকী’র অফিস কক্ষে ঢুকে তাকে মারধরের ঘটনা ঘটেছে। চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কর্মীরা দলবদ্ধভাবে এ ঘটনা ঘটান বলে জানিয়েছেন পরিচালক নিজেই।

