স্বর্ণের দামে বড় পতন, ৭ দফায় কমল সাড়ে ১৭ হাজার টাকা
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। টানা সপ্তম দফায় প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ নিয়ে সর্বশেষ সাত দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে মোট ১৭ হাজার ৫৫৪ টাকা।

