লাকসামে লকডাউনের কোনো প্রভাব পড়েনি: স্বাভাবিক অফিস-আদালত, সচল ব্যবসাপ্রতিষ্ঠান
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব পড়েনি কুমিল্লার লাকসামে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সড়কে যানবাহন চলাচল, গণপরিবহন, অফিস-আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম অন্যান্য দিনের মতোই চলছে।

