আন্তর্জাতিক পুরুষ দিবস: প্রেক্ষাপট, তাৎপর্য ও সমাজ বিনির্মাণে পুরুষের ভূমিকা
প্রতিবছর ১৯ নভেম্বর সারা বিশ্বে পালিত হয় ‘আন্তর্জাতিক পুরুষ দিবস’। সমাজ গঠনে, পরিবারে এবং রাষ্ট্রে পুরুষের ইতিবাচক ভূমিকা, অবদান এবং তাঁদের আত্মত্যাগকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি পুরুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির উদ্দেশে এই দিনটি অত্যন্ত গুরুত্ব বহন করে।



