বরিশালে কাজে আসছে না ৩৩ লাখ টাকার সেতু
সেতুর কোনো পাশেই সংযোগ সড়ক নেই। এক পাশে ধানখেত, অন্য পাশে কৃষিজমি। এতে ৩৩ লাখ টাকার বেশি ব্যয়ে নির্মিত সেতুটি স্থানীয়দের কোনো কাজে আসছে না। বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কোলচর গ্রামের এই সেতু থেকে মাত্র ৩০ গজ দূরেই রয়েছে আরেকটি সেতু।



