পিরোজপুরে সেতুর ওপর দুই মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, নিহত ৩
পিরোজপুরের কঁচা নদীর ওপর নির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে দুটি মোটরসাইকেলের দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।


