মণিপুরী পল্লিতে মহারাসের অপেক্ষা
মৃদঙ্গের ছন্দময় তালে ভেসে আসছে মণিপুরী গান। কোথাও রাখালনৃত্য, কোথাও রাসনৃত্যের মহড়া। বাড়ির উঠান থেকে মণ্ডপ, সবখানেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নৃত্যের তাল-লয় আর ছন্দে নিজেদের নিখুঁত করে তুলতে ব্যস্ত শিশু-কিশোরী থেকে শুরু করে নানা বয়সের শিল্পীরা।

