টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহী
শীতের আগমনী বার্তার মধ্যেই টানা দুই দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজশাহীর জনজীবন। ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে নিম্নচাপ ও লঘুচাপে পরিণত হলে এর প্রভাবে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবার দিনভর ঝরেছে, শনিবারও থামেনি বৃষ্টির প্রবণতা।

