উত্তরা থেকে কমলাপুর, মেট্রোরেলের নতুন গন্তব্য ২০২৭ সালের জুলাই
রাজধানীর গণপরিবহনে নতুন সংযোগ তৈরি করতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু থাকা মেট্রোরেল সম্প্রসারণ করা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত। দেশের প্রধান রেলওয়ে স্টেশনকে মেট্রোরেলের সঙ্গে যুক্ত করার এই প্রকল্প ঘিরে যাত্রীদের প্রত্যাশা বাড়ছে।

