মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩০
মিয়ানমারে সামরিক বাহিনীর তিনটি বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেওয়ার এক সপ্তাহের মধ্যে নতুন করে এসব প্রাণহানির ঘটনা ঘটল।


