যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্পের পর অন্তত ৪০টি আফটারশক অনুভূত হয়েছে। শনিবার সকালে আঘাত হানা ভূমিকম্পে শহরজুড়ে ভবন কেঁপে ওঠে, লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে কাচ ভাঙে এবং আতঙ্কে লোকজন বিভিন্ন ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন।


