ভারতের ঘুরে দাঁড়ানোর আভাস, তবু চালকের আসনে নিউজিল্যান্ড
টেস্টের তৃতীয় দিনে এসে অবশেষে কিছুটা ভালো সময় কাটাল ভারত। শেষ তিন উইকেট থেকে ১২৯ রান যোগ করে প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে পড়ার শঙ্কা কমিয়েছে তারা। এরপর বল হাতে নিউজিল্যান্ডের ৪৬ ওভার ব্যাটিং করিয়ে ১৩৩ রানে তুলে নিয়েছে তিন উইকেট।


