তিন বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত শুরু
ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে লাক্সতারকা আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তিন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশির নির্দেশও দিয়েছে ইতালির ভেনিসের পাবলিক প্রসিকিউটরের কার্যালয়।


