দেশে এক বছরে ২ হাজার ৩০৫ জনের এইচআইভির সংক্রমণ শনাক্ত, মৃত্যু ২৮৫
দেশে গত এক বছরে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি (এইডস) ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে এইডস আক্রান্ত ২৮৫ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্তের সংখ্যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেশি।


