২৩ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট আজ বুধবার মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের কাজ শেষে আগামী ১৮ ডিসেম্বর ইউনিটটি পুনরায় চালুর কথা রয়েছে।



