সাত খুনে কোটি টাকা লেনদেন ও ফ্ল্যাট উপহার, নেপথ্যে জিয়াউল আহসানের নাম
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় ৫ থেকে ৬ কোটি টাকার লেনদেন, ফ্ল্যাট উপহার এবং কয়লা ব্যবসার যোগসূত্রের তথ্য উঠে এসেছে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে। হত্যাকাণ্ডের নেপথ্যে র্যাবের সাবেক কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ভূমিকার কথাও আদালতে তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ।


