সাত খুন মামলার আপিল শুনানি শুরু
নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় করা এ মামলার চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছেন আসামি ও নিহতদের স্বজনরা।



