পিন-ওটিপি ছাড়াই ব্যাংকের টাকা উধাও, ফোনে প্রতারকদের নতুন ফাঁদ (ভিডিও)
স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে সাইবার প্রতারণা। কোনো পিন বা ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) না দিয়েও হঠাৎ ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার (এমএফএস) অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র।



