কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ মুন গ্রেপ্তার
কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। নাশকতা ও বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


