সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর
নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে নিজেই সামরিক যান চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি বিশেষ ধরনের হালকা সাঁজোয়া যান চালিয়ে প্রায় আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে মহড়ার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।


