মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, ট্রাভেল এজেন্সির মালিকের কারাদণ্ড
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীতে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর পরিচালিত ‘চাঁদ ট্রাভেলস’ নামের প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
