ভাঙ্গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা নামে কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
