সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার দাবি হুথিদের
সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের দুটি পাম্পিং স্টেশন লক্ষ্য করে পাঁচটি ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীরা। মঙ্গলবার তারা জানায়, রাজধানী রিয়াদ অঞ্চলে এসব ড্রোন পাঠানো হয়েছে।
