আ.লীগ নেতাকর্মীদের দেখলেই থানায় নেওয়ার নির্দেশ ইশরাকের
নিজের সংসদীয় আসন ঢাকা-৬-এর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পেলেই তাদের থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এ জন্য আসনের অন্তর্ভুক্ত ওয়ার্ড ও থানা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে পালাক্রমে পাহারা দেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি।
