এনআইডি সেবায় হয়রানি ও দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স: সিইসি
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।



