রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন শুরু আগামী বছর
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুর থেকে আগামী বছর বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বর্তমানে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়া হচ্ছে।



