এক রাতের আগুনে পুড়েছে পরিমলের স্বপ্ন, কৌটায় জমানো ৮০ হাজার টাকাও ছাই
দোকানের বেচাকেনা শেষ করে দোকানের সঙ্গে সংযুক্ত ছোট্ট বসতঘরেই ঘুমিয়ে পড়েছিলেন স্বামী পরিমল মিস্ত্রী ও স্ত্রী স্বরস্বতী। গভীর রাতে হঠাৎ ঘুমন্ত স্বরস্বতীর বাম হাতে এসে পড়ে আগুনের একটি জ্বলন্ত কুণ্ডলি।



